স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যাওয়ার ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২১, ২০২৫, ১৯:৩৮ অপরাহ্ণ
স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যাওয়ার ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ৩

মির্জাগঞ্জ সংবাদদাতা:

পটুয়াখালীর মির্জাগঞ্জে তানিয়া বেগম (৩৫) নামের এক গৃহবধূ হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় নিহতের স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) দুপুরে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন নিহতের স্বামী ও উপজেলার মনোহরখালী গ্রামের বাসিন্দা মাহবুব ফকির, তার সহযোগী মতিউর রহমান ও আরিফ হাওলাদার। এর আগে নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে তাদের অভিযুক্ত করে একটি হত্যা মামলা করেন।

জানা যায়, গত শনিবার সন্ধ্যার আগে স্বামী মাহবুবসহ ২-৩ জন তানিয়াকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের গলার বাঁ পাশে কালো দাগ দেখে সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর শোনার পর স্বামী ও তার সহযোগীরা হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যান।