সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১১, ২০২৫, ২২:৩৩ অপরাহ্ণ
সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

রোববার (১১ মে) এ কমিটি গঠন করা হয়। কমিটিকে বিভিন্ন বিষয় পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেযার নির্দেশনা দেয়া হয়।

কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। এছাড়া অন্য সদস্যরা হলেন- বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান (সদস্য) এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন (সদস্য)।

কমিটি গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে কীভাবে বিদেশ গমন করেছেন; এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বের ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ছিল কি না; কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে সুপারিশ জানাবে।

 

আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ: সোমবার জুলাই ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

কৌশলী কিছু শব্দ ব্যবহার করে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বলে অভিযোগ তুলেছে ফ্যাসিবাদবিরোধী ৮০ সংগঠনের প্লাটফর্ম ‘জুলাই ঐক্য’। এজন্য সোমবার (১২ মে) আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরিপত্রের উপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে প্লাটফর্মটি।

রোববার (১১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন প্লাটফর্মটির নেতারা। তারা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এখনও ফ্যাসিবাদের দোসররা নিয়োগপ্রাপ্ত হয়ে বসে আছে। অবিলম্বে তাদের তালিকা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে জুলাই ঐক্য।

সরকার এ কাজে ব্যর্থ হলে জুলাই ঐক্য ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করবে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, জুলাই ঐক্যের দাবির প্রেক্ষিতে সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে প্লাটফর্মটি।