মুলাদী উপজেলায় ছাত্রদলের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১০, ২০২৬, ২২:৩৯ অপরাহ্ণ
মুলাদী উপজেলায় ছাত্রদলের আনন্দ মিছিল

রাইজিং ডেক্সঃ
বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মুলাদী উপজেলা ও মুলাদী সরকারি কলেজ ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকাল ৪টার দিকে মুলাদী বন্দর এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময়ে মিছিলে উপস্থিত ছিলেন মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ কাওসার হোসাইন, মুলাদী উপজেলা ছাত্রদল নেতা মোঃ আকিব, আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সফিক, চরকালেখাঁন আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রেদোয়ান, মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিনা আক্তার, মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মাহমুদ আল নেজাত,চরকালেখাঁন ইউনিয়ন ছাত্রদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।