মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২, ২০২৫, ২২:৫৬ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ, গ্রেফতার ২

মঠবাড়িয়া সংবাদদাতা:
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে এক অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে পৌরশহরের ২ নম্বর ওয়ার্ড মহিলা কলেজ রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার আন্ধারমানিক এলাকার সজিব (২৫) ও তার সহযোগী হিরা মনি (২৮)।

স্থানীয়রা জানান, ওই দম্পতি বিভিন্ন সময় প্রেমের ফাঁদে ফেলে যুবকদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে এবং গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে যুবকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা করে।

এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

নাম প্রকাশ না করতে ইচ্ছুক একজন ভুক্তভোগী জানান, আমার বাসা মঠবাড়িয়া সরকারি কলেজের পিছনে ২০২৩ সালে এই ছেলে (সজিব) ও তার মা আমাকে বিভিন্ন রকম ব্লাকমেইল করে মোটা অংকের টাকা দাবি করেন কিন্তু স্থানীয় লোকদের সহয়তায় আমার রক্ষা হয়। ওর মাও এই চক্রের সদস্য।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।