ভাণ্ডারিয়ায় যুবলীগ, শ্রমিকলীগ ও তাঁতী লীগসহ তিন নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২৫, ২৩:১২ অপরাহ্ণ
ভাণ্ডারিয়ায় যুবলীগ, শ্রমিকলীগ ও তাঁতী লীগসহ তিন নেতা কারাগারে

রাইজিং ডেক্সঃ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৫নম্বর ধাওয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দুলাল সরদার (৫০),ভাণ্ডারিয়া পৌর তাতী লীগের সভাপতি আলী মুন্সি (৪০) এবং পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (৪০)সহ তিন জনকে গতকাল শনিবার রাতে পৃথক অভিযানে আটক করেছে পুলিশ।

দুলাল সরদার ঐ ওয়ার্ডের পশারী বুনিয়া গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে। এছাড়া আলী মুন্সি পৌর শহরের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের মোতালেব মুন্সির ছেলে এবং শহিদুল পৌর শহরের আ. খালেক সরদারের ছেলে।

রোববার পিরোজপুর কোর্টের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ আহমদ আনওয়ার জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।