বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩০, ২০২৫, ১৯:১৪ অপরাহ্ণ
বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

রাইজিং ডেক্সঃ

আজ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে।

জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও দেশের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত।

বরিশালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর ছাএদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া, মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তাসনিম,সিনিয়ার যুগ্ন সাধারণ সম্পাদক মাহামুদ হাসান তানজিল,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রায়হানুল ইসলাম ইয়াদ,যুগ্ন সাধারণ সম্পাদক নাভিদ রহমান তুষার,২৪ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আসাদ হাওলাদার প্রমুখ।