বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬, ২০:২৭ অপরাহ্ণ
বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছয়তলা ভবন থেকে পড়ে নাজমুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল বরিশাল সরকারি মহিলা কলেজে ক্যাশিয়ার পদে চাকরি করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদালত ভবনের ছয়তলা থেকে পড়ে গুরুতর আহত হন নাজমুল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে তিনি কী কারণে আদালত ভবনের ছয়তলা থেকে পড়ে যান, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে দেখছে।