বরিশাল কোতোয়ালি মডেল থানায় নতুন ওসি মনিরুল ইসলাম, ডিবিতে আল মামুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬, ১৫:৫৬ অপরাহ্ণ
বরিশাল কোতোয়ালি মডেল থানায় নতুন ওসি মনিরুল ইসলাম, ডিবিতে আল মামুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মো. মনিরুল ইসলাম। অন্যদিকে, থানাটির বর্তমান ওসি আল মামুন উল ইসলামকে বিএমপির গোয়েন্দা শাখায় (ডিবি) ওসি হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার লক্ষ্যে বিএমপি কমিশনারের নির্দেশে এ রদবদল করা হয়েছে।

নতুন দায়িত্বে মো. মনিরুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জন্য থানার পুলিশি সেবা আরও সহজ ও জনবান্ধব করার ক্ষেত্রে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

অন্যদিকে, ডিবিতে নতুন দায়িত্ব পাওয়া আল মামুন উল ইসলাম গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।