বরগুনার আমতলীতে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫, ২৩:৫৬ অপরাহ্ণ
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী পৌরসভার কালিবাড়ি ২নং ওয়ার্ডে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গেছে, মহিলা কলেজের দক্ষিণ পাশে আছিয়া বেগমের বাড়িতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ওই বাড়িতে অভিযান চালায় আমতলী থানা পুলিশ।
অভিযানে বাড়ির মালিক আছিয়া বেগম ও সহযোগী মোসা: লাকি নামের দুই নারীকে গ্রেফতার করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।