প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্কের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নিউইয়র্কের হোটেল হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে দ্বিপক্ষীয় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দ্বিপক্ষীয় এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।