পবিত্র ঈদুল ফিতরের রাজাবাড়ী ইউনিয়ন বাসী কে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ নুরুল ইসলাম শিমুল

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৪, ২১:৪৯ অপরাহ্ণ
পবিত্র ঈদুল ফিতরের রাজাবাড়ী ইউনিয়ন বাসী কে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ নুরুল ইসলাম  শিমুল

 

মোঃ নাঈম

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজাবাড়ী ইউনিয়ন বাসী কে গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক এম.পি. মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়েছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ নুরুল ইসলাম শিমুল।
নুরুল ইসলাম শিমুল বলেন,পবিত্র ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।এই দিনটি আমাদের মুসলিমদের বড়ই আনন্দের ও খুশির।তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষ জন্মস্থান ও শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে।এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।মোঃ নূরুল ইসলাম শিমুল আরও বলেন,ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম।ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা,বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়,সাম্য, ঐক্য,ভ্রাতৃত্ব,সহানুভূতি,মানবতা ও মহামিলনের এক ঐক্য বদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
তিনি বলেন, রাজাবাড়ী ইউনিয়নের সাধারণ জনগন,চিকিৎসক,রাজনীতিবিদ,জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক,সাংবাদিক,মুক্তিযোদ্ধা,
ব্যবসায়ীসহ সকল শ্রেণী-পেশার মানুষকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।ঈদ মোবারক।