তারুন্যের সমাবেশ সফল করার লক্ষ্যে মহানগর বিএনপি’র যৌথ প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৩, ২০২৫, ০০:৫৯ পূর্বাহ্ণ
মাইদুল হাসানঃ
১৬ মে শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুন্যের ভাবনা ও ১৭ মে তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষে বিএনপির প্রস্তুতি মূলক সভা সোমবার বিকাল ৫ টায় সদর রোড বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক। সভায় বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি’র বিপ্লবী সদস্য সচিব,মৃত্যুঞ্জয়ী নেতা জনাব জিয়াউদ্দিন সিকদার জিয়া।
তিনি বলেন, তরুনদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ১৭মে’বেলা ৩ টায় খুলনায় তারুন্যের সমাবেশ সফল করার লক্ষ্যে মহানগর বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল’র সকল নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহব্বান জানান।