নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ১৫০ জন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে বরিশাল শের‑ই‑বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝুমুর বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
তিনি বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি গ্রামের বাসিন্দা আবু সালেহ’র স্ত্রী। এ নিয়ে বিভাগীয় পর্যায়ে হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩জনে—এর মধ্যে শের‑ই‑বাংলা মেডিক্যালে ৬ জন, বরগুনায় ৬ জন এবং পটুয়াখালীতে ১ জন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (সর্বশেষ হিসাব) পর্যন্ত বরিশাল বিভাগের দুটি মেডিক্যাল কলেজ হাসপাতাল, সব জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ৫,২০৯ জন। এর মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৪,৭২১ জন, বর্তমানে চিকিৎসাধীন ৪৭৫ জন।
বরগুনা জেলা হাসপাতালগুলো: ভর্তি ৩,১২৬ জন; ছাড়পত্র ২,৮৮৪, চিকিৎসাধীন ২৩৬, বরিশাল শের‑ই‑বাংলা মেডিক্যাল: ভর্তি ৭৬১, ছাড়পত্র ৬৬৪; চিকিৎসাধীন ৯১, পটুয়াখালীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪৭১, ছাড়পত্র ৪১০, চিকিৎসাধীন ৬১। পটুয়াখালী মেডিক্যাল কলেজ: ভর্তি ১৮৪, ছাড়পত্র ১৬৫, চিকিৎসাধীন ১৯ বরিশাল জেলার হাসপাতালগুলো, ভর্তি ৩২২; ছাড়পত্র ২৯০, চিকিৎসাধীন ৩২। পিরোজপুর জেলার হাসপাতালগুলোতে ভর্তি ২১৩; ছাড়পত্র ১৮৭; চিকিৎসাধীন ২৬। ভোলা জেলা হাসপাতালে ভর্তি ৭৮; ছাড়পত্র ৭৩; চিকিৎসাধীন ৫। ঝালকাঠি জেলা হাসপাতালে ভর্তি ৫৪, ছাড়পত্র ৪৮; চিকিৎসাধীন ৬।