গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬, ১৪:২৫ অপরাহ্ণ
গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টস কার্টুন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০.১৪ মিনিটে গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টস কার্টুন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। প্রথমে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে পরে আরও ৪ টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে গমন করেছে।