গলাচিপার বকুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২১, ২০২৫, ১৯:৩৯ অপরাহ্ণ
গলাচিপার বকুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গলাচিপা সংবাদদাতা:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) সকালে বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গলাচিপা থানার (ওসি) মো. আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন তথ্যের ভিত্তিতে বকুলবাড়িয়া চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদারকে ডেভিল হান্ট অপারেশনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।