খুলনা জেলা হকার্স ইউনিয়ন নির্বাচনের সাধারণ সম্পাদক ইকবাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২২, ২০২৬, ১৭:১৯ অপরাহ্ণ
খুলনা জেলা হকার্স ইউনিয়ন নির্বাচনের সাধারণ সম্পাদক ইকবাল

নিজস্ব প্রতিবেদকঃ
খুলনা জেলা বেকারী হকার্স ইউনিয়নের ত্রি – বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) জেলা বেকারী হকার্স ইউনিয়ন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইকবাল হোসেন। এর আগে তিনি প্রচার সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, বিগত দিনে সততার সাথে দায়িত্ব পালন করেছি। ইউনিয়ন এবং ইউনিয়নের সদস্যদের উন্নয়নে ভূমিকা রেখেছি। যেকারণে সদস্যরা সর্বসম্মতভাবে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন। আমি যথাযথভাবে আমার দায়িত্ব পালন করবো।

এদিন, আগামী তিন বছরের জন্য খুলনা জেলা বেকারী হকার্স ইউনিয়নের ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে নির্বাচনে এইচ. এম শহিদুল ইসলাম সভাপতি, শহিদুল ইসলাম ও নুরুজ্জামান খান সহসভাপতি, মো.শাহীন হোসেন ও সানোয়ার হোসেন সানু সহ সাধারণ সম্পাদক, সোহেল হাওলাদার সাংগঠনিক সম্পাদক, রফিক মোল্লা কোষাধ্যক্ষ, আব্বাস আলী দপ্তর সম্পাদক, রাসেল খলিফা প্রচার সম্পাদক, মাহবুব মোল্লা লাইন সম্পাদক ও কাওছার আকন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন।