খাবারের পর যে দোয়ায় গুনাহ মাফ হয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৫, ২০২৫, ১৩:৩০ অপরাহ্ণ
খাবারের পর যে দোয়ায় গুনাহ মাফ হয়

অনলাইন ডেক্সঃ

উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানি হা-জা ওয়া রজাকানিহি মিন গাইরি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়্যাহ।

অর্থ : সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিজিক দিয়েছেন—আমার তা লাভ করার প্রচেষ্টা বা শক্তি ছাড়া।

সূত্র : সাহাল ইবনে মুআজ ইবনে আনাস (রা.) থেকে তাঁর পিতা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আহার করার পর এই দোয়া পড়ে, তার আগের সব অপরাধ ক্ষমা করা হয়। (তিরমিজি, হাদিস : ৩৪৫৮)