কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে.এস.পি)’র দোয়া ও ইফতার মাহফিল

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ণ
কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে.এস.পি)’র দোয়া ও ইফতার মাহফিল

 

জাহিদ হাসান ঃ

কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে.এস.পি)’র প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম ও ডাঃ আব্দুর রহিম সহ প্রয়াত সকল মা- বাবার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে. এস. পি)’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ঠা এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়ার ভেড়ামারা থানার পাশে কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে.এস.পি)’র প্রতিষ্ঠাতা সভাপতি কবি, গল্পকার ও সংগঠক আসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহাবুল আলম বিশ্বাস। অনুষ্ঠান শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, কে.এস.পি’র ইফতার উপকমিটির আহবায়ক ও আবৃতিকার বিদ্রোহী মোস্তফা। ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বর্ষীয়ান সাহিত্যিক মুন্সি আশরাফ, বিশিষ্ট লেখক ও গবেষক এস এস রুশদী, আশরাফুল ইসলাম চাঁদ, ঈশ্বরদী ছলিমপুর কলেজের শিক্ষক রফিকুল ইসলাম মুকুল, মানিকনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, পদ্মা পাড়ের কবি মোঃ মুনির উদ্দিন, কবি ও আবৃতিকার মোঃ তরিকুল ইসলাম তারিক, ভেড়ামারা বন বিভাগের কর্মকর্তা কবি মোঃ জাহিদুল ইসলাম, রহিম আফসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুল হক আসাদ, আজাদ স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, ভেড়ামারা সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষক ও আবৃতিকার আতিকুর রহমান চৌধুরী, কবি মোঃ নুরুল ইসলাম নুরু, প্রধানমন্ত্রী কর্তৃক পদকপ্রাপ্ত উদ্যোক্তা মোঃ শাহিনুল ইসলাম, বন্ধু ব্যাচ ৮৩’র আহবায়ক মোঃ হাবিবুর রহমান শাহজাহান, সাংবাদিক ফয়জুল ইসলাম মিলন, সাংবাদিক আবু ওবাইদা আল মাহাদি, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক ইন্জিনিয়র বাবুল আক্তার, সাংবাদিক ও কবি জাহিদ হাসান, সাংবাদিক ও কবি মাসুদ রানা, কলের গান এর সত্ত্বাধিকার ও বেতার শিল্পী মানিক মন্ডল, শিল্পি ও শিক্ষক মোঃ আতিকুর রহমান, শিল্পি ও শিক্ষক মোঃ আতিকুর রহমান বাবলু, হাজী মোঃ শহীদুল ইসলাম, কে.এস.পি’র আই,টি বিশেষজ্ঞ মোঃ আরিফুর রহমান, ডাঃ শেখ রাসেল, শিক্ষক মোঃ সামসুর রহমান, হাজী মোঃ সুলতান আলী, কবি মোঃ ফরিদ, জাকারিয়া মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলবার হোসেন, মোঃ রাফিউল ইসলাম বাঁধন, কবি রিতু নুসরাত, কবি সাদিয়া রহমান প্রীতি, কবি শাহানাজ বেগম, কবি সানজিদা ইসলাম নৈশী প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন, ভেড়ামারা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ এস্কেন্দার আলী।