কাউখালীতে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৬, ১৭:৩৪ অপরাহ্ণ
কাউখালীতে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

পিরোজপুরের কাউখালীতে নিজ ঘর থেকে জেসমিন বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, রাতে ঘরে ঢুকে মালামাল লুটের সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তরা জেসমিন বেগমকে হত্যা করে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।