এ্যাপেক্স আইডিয়াল স্কুল’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৯:৩০ অপরাহ্ণ
এ্যাপেক্স আইডিয়াল স্কুল’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মিরাজ হোসেনঃ

বরিশাল নগরীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এ্যাপেক্স আইডিয়াল স্কুল এর ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০০ ঘটিকায় ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান শুরু হয়।

অতিথিদের আসন গ্রহণ, ফুলের শুভেচ্ছা, ব্যাচ পরিধান, পবিএ কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহবুবুল আহসান সুজন।(প্রতিষ্ঠাতা এ্যাপেক্স আইডিয়াল স্কুল)

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ মোস্তফা কামাল,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বরিশাল।
বিশেষ অতিথি ছিলেন জনাব মো: নাছির উদ্দিন খলিফা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বরিশাল।আরও উপস্থিত ছিলেন,জনাব গাব্রিয়েল গাইন,প্রধান শিক্ষক, ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়।জনাব মো: মোকসেদুর রহমান,উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বরিশাল।

এ্যাপেক্স আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মাহবুবুল আহসান সুজন বলেন, বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের মনোবিকাশ ঘটে। তাই বাচ্চাদের শরীর স্বাস্থ্যভালো রাখার জন্য খেলাধূলার বিকল্প নেই। তিনি অভিভাবকদের উদেশ্যে আরো বলেন,ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে তুলার এখনই সময়। নিয়মিত বাচ্চাদের পরিচর্যা করার আহবান ও জানান তিনি।
আলোচনা শেষে অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।