৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪০

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় যাত্রীদের বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ভোলার চরফ্যাশন উপজেলা থেকে যাত্রী নিয়ে সিরিয়ালের সোহাগ পরিবহন নামে বাসটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে কেরামতগঞ্জ বাজারের কাছাকাছি মোড়ে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তেই বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত দুর্ঘটনাকবলিত বাসের সামনের ও পেছনের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে যাত্রীদের উদ্ধার করেন। এ সময় প্রাথমিক চিকিৎসা প্রদান করে ফের অন্য যানবাহনে তাদের গন্তব্যে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে বাসের মধ্যে আটকে পড়া চালককে প্রায় আধাঘণ্টার চেষ্টায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস।

বোরহানউদ্দিন থানা পুলিশের ওসি মো.মনিরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, বাসটির চালকের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটেছে। যাত্রীরা গুরুতর আহত না হলেও চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। চালক অজ্ঞান থাকায় তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo