৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৭

পিরোজপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজেকে শেষ করে দিলেন যুবক

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬ সংবাদটি পঠিত

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মো. তুহিন হাওলাদার (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী সরকারি কলেজ মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তুহিন হাওলাদারের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলায়। তিনি স্ত্রী ফারজানা রিশাদ ও তাদের দুই সন্তানকে নিয়ে ইন্দুরকানী সরকারি কলেজের পাশে আ. হালিমের ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী ফারজানা রিশাদ জিয়ানগর উপজেলা এলজিইডি অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত।

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত ৮টার দিকে তুহিন ও তার স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তারা পৃথক কক্ষে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে তুহিনের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী ফারজানা রিশাদ জানান, তুহিন মাদকাসক্ত ছিলেন এবং ঝালকাঠি থানার একটি মাদক মামলায় তিনি কারাবন্দি ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরও মাদক সেবন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার রাতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo