৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৭

বরিশাল সিটির নতুন প্রশাসক বিএনপি নেত্রী শিরিন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৬ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। বিএনপির সাহসী এই নারী নেত্রীকে শনিবার প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

কীর্তনখোলা নদীতীরের এই সিটির প্রশাসক হওয়ার দৌড়ে স্থানীয় অন্তত ডজনখানে বিএনপি নেতা ছিলেন। সেখানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিরিনের নামটিও আলোচনা শোনা যাচ্ছিল। সবশেষ শনিবার তাকেই প্রশাসক হিসেবে চূড়ান্ত করে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিটি কর্পোরেশনের মতো জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে নিয়ে প্রাপ্তিতে বিএনপি নেত্রীর কর্মী- সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বরিশাল বিএনপির রাজনীতিতে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের ব্যাপক অবদান রয়েছে। স্বৈরাচার আওয়ামীলীগের শাসনামলে অসংখ্যবার এই নারী নেত্রী হামলা-মামলা এবং কারাবরণের শিকার হলেও হাল ছাড়েননি।

বরং কী ভাবে নিজেকে আরও কর্মী-সমর্থকদের মধ্যে মেলে ধরা যায় সেই চেষ্টা চালিয়ে গেছেন। বরিশালের স্থানীয় রাজনীতিতে শিরিনের একটি শক্তপোক্ত বলয় রয়েছে। তাছাড়া সাংগঠনিক দক্ষতার বদৌলতে গোটা বরিশাল বিভাগে তার জনপ্রিয়তাও কম নয়।

সাহসী এই নারী নেত্রীকে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে স্থানীয় বিভাজনকে কেন্দ্র করে একটি গ্রুপ চেপে ধরতে চেয়েছিল। অবশ্য গুটিকয়েক মিডিয়াকর্মীকে ব্যহবার করে শিরিনকে বহিস্কার করাতেও সফল হয়। কিন্তু ত্যাগি শিরিনের রাজনৈতিক কৌশল এবং কারিশমার কাছে সেই যৌথ ষড়যন্ত্র ধোপে টেকেনি।

কিছুটা বিলম্বে হলেও শিরিন তার হারানো পদ ফিরে পেতে সক্ষম হন এবং ষড়যন্ত্রের নেপথ্যের কারিগরদের চিহ্নিতও করেন। বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভুমিকা রেখে আসা শিরিনকে এবার তারেক রহমান বরিশাল সিটিতে বসিয়ে যেনো এক ধরনের পুরস্কৃত করলেন। অবশ্য শিরিন তৎসময়ে সংরক্ষিত নারী সংসদ সদস্যও ছিলেন।

স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, কিছুদিন পূর্বে দুটি সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়ার পরে বরিশালের বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হয়। এই আলোচনায় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারসহ ডজনখানেক রাজনৈতিকের নাম ছিল। তবে শিরিন ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং তার কর্মী-সমর্থকদের অনুমান-বিশ্বাস ছিল নেত্রীকে দল মূল্যায়ন করবে। কর্মী-সমর্থকেরা বলছেন, নিন্দুকদের মুখে ছাই পড়েছে, সকল ষড়যন্ত্র ভেস্তে গেছে।

বিএনপি এবং তারেক রহমান বরিশালে শিরিনের গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন। এবং প্রতিদানস্বরুপ তাকে সিটির প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ একটি চেয়ারে বসিয়েছেন। শিরিনের প্রশাসক প্রাপ্তিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কর্মকর্তা- কর্মচারীরা তাকে নিয়ে ইতিবাচক লেখালেখি করে যাচ্ছেন।

প্রশাসক পদপ্রাপ্তিতে কর্মী-সমর্থকদের ন্যায় শিরিনও বেজায় খুশি হয়েছেন। এবং তিনি শনিবার বিকালে রাজধানী ঢাকায় অবস্থান করছেন জানিয়ে বলেন, তিনি বিএনপি ও তারেক রহমানের কাছে চির কৃতজ্ঞ। দায়িত্বগ্রহণের পরে তিনি বরিশালবাসীর কল্যাণে কাজ করে যাবেন এবং স্থানীয়ভাবে বিএনপির রাজনীতিতে শক্তশালি করতে ভুমিকা রাখবেন।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo