১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৭

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৩ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৩ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচিটি পরিচালনা করে ‘ডিপ্লোমেটিক সিকিউরিটি সার্ভিস’। ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিভিন্ন অংশের নেতৃত্ব দেন ও পরিচালনা করেন, যারা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করেন।’

বিবৃতিতে আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ কয়েকজন নেতার ছবি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, তাদের অবস্থান বা কার্যক্রম সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতাকে আর্থিক পুরস্কার দেওয়া হতে পারে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে তথ্যদাতাকে পুনর্বাসনের সুযোগও দেওয়া হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র : রয়টার্স।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo