৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৯

বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলা, নিহত ১

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৪ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে বাহরাইনের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) বাহরাইনের মোহাররক দ্বীপে অবস্থিত দেশটির যোগাযোগের কেন্দ্রবিন্দু এ বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালেও সেখান থেকে ধোঁয়া ওড়তে দেখা যায়। একই সময় কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।

এসব হামলায় উদ্বেগ বাড়ছে বিশ্বে। অর্থনীতিতে মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। ফলে যুদ্ধবিরতিতে আসতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে দিন দিন। বাহরাইন কর্তৃপক্ষ দেশটির বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে অনুরোধ করেছেন । পাশাপাশি ধোঁয়া থেকে বাঁচতে বাসাবাড়ির জানালা বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্যা মিররের প্রতিবেদন। এদিকে পৃথক এক ইরানি হামলায় ইরাকের বসরা বন্দরে তেল টার্মিনাল গুলো বন্ধ রাখতে হচ্ছে। বন্দরের পরিচালক ফারহান আল ফারতৌসি হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo