১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৫

ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মহিউদ্দিন (৪০) নামের ডাকাতদলের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে চাইনিজ কুড়াল, বগি দা ও ছুরিসহ প্রায় ১০টি বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে একই ইউনিয়ানের চর ইলিশা গ্রামের সবুজ হাওলাদারের সুপারি বাগান থেকে তাকে আটক করা হয়।

আটক ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি এলাকার মো. খোকনের ছেলে। পুলিশ জানায়, মানুষের জানমালের নিরাপত্তায় ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়মিত বিভিন্ন ইউনিয়নের অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিমের একটি টিম সদর উপজেলার ইলিশা ইউনিয়নে অভিযান চালায়।

এ সময় ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর ইলিশা গ্রামের সবুজ হাওলাদারের সুপারি বাগানের ভিতর থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মহিউদ্দিন নামের এক ডাকাত সদস্যকে আটক করা হয়।

এ সময় মহিউদ্দিনের কাছ থেকে ১টি লোহার হাতল যুক্ত চাইনিজ কুড়াল, ১টি লোহার পাইপ রেইঞ্চ, ২টি কাঠের হাতলযুক্ত ধারালো বগিদা, ২টি ধারালো ছুরি, ১টি লোহার গেজি, ১টি লোহার শাবল, ১টি লোহার রড ও ২টি প্লাস্টিকের পাইপ উদ্ধার করা হয়।

ভোলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটক মহিউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মানুষের জান-মাল রক্ষায় ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo