২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪১

পটুয়াখালীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ফিরোজ আলম শাওন ও তাঁর বাবা সিদ্দিকুর রহমান গং প্রতিপক্ষের পাঁচজনকে কুপিয়ে আহত করেন। আহতরা হলেন— সাফিয়া বেগম (৫০), সোহরাফ হোসেন (৬৫), মো. মুছা (২৬), নজরুল ইসলাম (২৭) ও আবুয়াল হোসেন (৬৫)।

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে সাফিয়া বেগম ও নজরুল ইসলাম গুরুতর আহত হওয়ায় তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি তিনজন দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দীন জানান, এ ঘটনায় সন্ধ্যায় পাঁচজনকে আসামি করে দুমকি থানায় মামলা দায়ের করা হয়েছে। এক নম্বর আসামি ফিরোজ আলম শাওন ও তাঁর বাবা মো. সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo