২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪০

বরিশালে এজলাসে ভাঙচুর, আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাস চলাকালে বিচারকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন-কে আটক করা হয়েছে।বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আদালত প্রাঙ্গণে তার চেম্বার থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাকে আদালতে হাজির করা হলে এসএম শরীয়াতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানুন উল ইসলাম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে নেয়ার প্রক্রিয়া চলছে। এদিকে আইনজীবী সমিতির সভাপতির আটকের ঘটনায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত এলাকায় র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, বিস্ফোরক মামলায় অভিযুক্তদের জেলা জজ আদালত থেকে জামিন দেয়া হলেও নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের নেতাদের নিম্ন আদালত থেকে জামিন দেয়ার ঘটনায় আইনজীবীরা মঙ্গলবার থেকে আদালত বর্জন করে বিক্ষোভ শুরু করেন। তিনি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণের দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo