৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৭

পায়রা নদীতে অবাধে চলছে গুঁড়ো মাছ নিধন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে নিষিদ্ধ বেহুন্তি ও সূক্ষ্ম ফাঁসের জাল ব্যবহার করে অবাধে গুঁড়ো (পোনা) মাছ আহরণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ছোট আকারের মাছ নির্বিচারে ধরায় নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

জানা গেছে, প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত পায়রা নদীর পাঙ্গাশিয়ার রাজগঞ্জ, আলগির হাজিরহাট, আঙ্গারিয়ার বাহেরচর ও জলিশার জেলেপাড়াসহ বিভিন্ন পয়েন্টে জাল পেতে গুঁড়ো মাছ ধরা হচ্ছে।

ধরা পড়া মাছ স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি মাছের খাদ্য ও পোলট্রি ফিড তৈরিতে ব্যবহৃত হচ্ছে। ফলে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ বড় হওয়ার আগেই নিধন হচ্ছে বলে জানান সচেতন মহল।

স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের নজরদারি দুর্বল থাকায় এ প্রবণতা দিন দিন বাড়ছে। মৎস্য আইনে নিষিদ্ধ জাল ব্যবহার ও পোনা মাছ আহরণ দণ্ডনীয় অপরাধ হলেও তা কার্যকরভাবে প্রতিরোধ করা যাচ্ছে না। এতে ভবিষ্যতে নদীতে মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, অভিযান চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। অবৈধ জাল জব্দসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo