১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪৯
শিরোনামঃ
খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, গুলিতে নিহত ৮ আগে কখনো দেখেনি এমন শক্তি প্রয়োগ করব : ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের খেজুরের প্যাকেটে মিলল প্রায় ৭ হাজার পিস ইয়াবা, গ্রেপ্তার ১ এবার প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের মৃত্যু নিশ্চিত করল ইরান পিরোজপুরের সাবেক এমপি অধ্যক্ষ শাহ্ আলম ঢাকায় ইফতার পার্টি থেকে আটক সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে এনসিপি নেত্রী মিতু, দোয়া চাইলেন তার স্বামী দিনের আলোতেই কেন হত্যা করা হলো খামেনিকে খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত

ভারতে বড় হামলার পরিকল্পনা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পাকিস্তানের আইএসআই ও বাংলাদেশভিত্তিক জঙ্গি গোষ্ঠীর মদদে ভারতে বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করছে দেশটির পুলিশ। দেশটির তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি আছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাতে গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জনের নাম খবরে প্রকাশ করা হয়েছে।

তারা হচ্ছেন- মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ এবং মোহাম্মদ উজ্জ্বল। তাদের তামিলনাড়ুর তিরুপুর জেলায় পোশাক উৎপাদন ইউনিট থেকে গ্রেপ্তার করা হয়। দুইজনকে গ্রেপ্তার করা হয় পশ্চিমবঙ্গ থেকে।

কর্মকর্তাদের বরাতে এনডিটিভি বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। সূত্র জানিয়েছে, অভিযুক্তরা পরিচয়পত্রের জন্য জাল আধার কার্ড ব্যবহার করছিল। তাদের কাছ থেকে আটটি মোবাইল এবং ১৬টি সিম উদ্ধার করা হয়েছে।

তামিলনাড়ু পুলিশ এসব সন্দেহভাজনকারীকে গ্রেপ্তার করেছে এবং দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করেছে। এনিয়ে আরও তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর বরাত দিয়ে সূত্র জানিয়েছে, পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা দিল্লির লাল কেল্লা এবং চাঁদনী চকের একটি মন্দিরসহ গুরুত্বপূর্ণ ধর্মীয়স্থানের কাছে বিস্ফোরণের পরিকল্পনা করছে। এমন গোয়েন্দা তথ্যের একদিন পরেই তাদেরকে গ্রেপ্তার করা হলো। সূত্র জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলার ছক কষছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo