৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০০

ঋণের চাপে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে বিষপানে যুবকের আত্মহত্যা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঋণের চাপ সহ্য করতে না পেরে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। নিহত ওই যুবকের স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে।

নিহত যুবকের নাম দ্বীপ ভৌমিক (২৫)। তিনি একই এলাকার গোপাল ভৌমিকের বাড়ির প্রদীপ ভৌমিকের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বীপ ভৌমিক পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন এবং প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। বর্তমানে তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার দিন দ্বীপ ভৌমিক ঘরের ভেতরে বিষপান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হলে তিনি মারা যান। যদিও নিহতের পরিবার বিষয়টি এড়িয়ে যেতে চান।

নিহতের ভাতিজা জয় ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক নানা চাপ ও ঋণের বোঝার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের চাপ সহ্য করতে না পেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo