৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০০

বরিশালে চাঁদা না পেয়ে মারধর, যুবদলের দুই নেতা বহিষ্কার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় চাঁদা না পেয়ে আয়ুবেদিক চিকিৎসককে মারধরের দায়ে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা বলেন, এক আয়ুবেদিক চিকিৎসককে মারধরের কারণে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মাকসুদুর রহমান ডালিম এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক। উপজেলার বাইশারী বাজারের আয়ুবেদিক চিকিৎসক বিভাস ঋষির কাছে চাঁদা দাবি হয়। চাঁদা না পেয়ে শুক্রবার তার উপর হামলা হয়। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার মধ্যে যুবদলের দুজনকে বহিষ্কার করা হল।

যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo