২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৭

সরোয়ার ভাইকে সাথে নিয়ে বিজয় মিছিল করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ – জিয়া উদ্দিন সিকদার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ সংবাদটি পঠিত

মাইদুল হাসানঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৩, বরিশাল-৫ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত
সংসদ সদস্য প্রার্থী সাবেক মেয়র, সাবেক হুইপ ও বি.এন.পি. চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার-কে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করছেন বরিশাল মহানগর বি এন পি এর সদস্য সচিব মোঃ জিয়া উদ্দিন সিকদার জিয়া।

এরই ধারাবাহিকতায় ৭ই ফেব্রুয়ারী দুপুর ১২ টা ৩০ মিনিটে মহসিন মার্কেট, সিটি মার্কেট ও এর আশেপাশে ধানের শীষ প্রতীকের গন-সংযোগ করেন।প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তারেক রহমানের উন্নয়নের বার্তা।সাংগঠনিক ও সৎ নেতা জিয়া উদ্দিন সিকদার কর্মীদের সাথে নিয়ে ছুটে বেড়াচ্ছেন দিন রাত ধানের শীষ প্রতীকে জয় লাভ করানোর লক্ষ্যে।বিজয় মিছিল করে বিশ্রাম নিবেন ইনশাআল্লাহ এমনটাই আশা করছেন পরিশ্রমী এই নেতা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo