

উজিরপুর প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়ার নের্তৃত্বে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ ও প্রচার প্রচারণা চালাচ্ছে।
৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বরিশাল-২ (উজিরপুর-বাননারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি গনমানুষের নেতা,বিএনপির দুর্দিনের কান্ডারী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়ার নের্তৃত্বে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মন্ডপসহ বিভিন্ন অলিগলিতে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচার প্রচারণা করে।
এসময় উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া বলেন জাতি ধর্ম নির্বিশেষে উজিরপুরে উন্নয়নের স্বার্থে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
তিনি আরো বলেন উজিরপুর-বানারীপাড়ার উন্নয়নে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর বিকল্প নেই। তিনি সৎ,উচ্চ শিক্ষিত,ভদ্র মেজাজি,মানবতার ফেরিওয়ালা ও উন্নয়নের রুপকার। তাই তাকে শতভাগ বিজয়ী করার লক্ষ্যে সাতলাবাসী ঐক্যবদ্ধ।