৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১৭

বরিশালে মাইক্রোবাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১১

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩২ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গৌরনদীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) ভোররাতে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় ঢাকা- বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত ২ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ নিশ্চিত করেছেন।তিনি জানান,দুর্ঘটা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গৌরনদী ফায়ার স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, বরিশালগামী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-২০-১৭২০)রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে গৌরনদী দক্ষিন বিজয়পুর অতিক্রম কালে বিপরিত দিক থেকে আশা ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-২৫৭১)- এর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাক ও মাইক্রোবাসের সম্মুখ দুমড়ে মুচড়ে চালকসহ মাইক্রোবাসের ১১ যাত্রী আহত হয়। খবর পেয়ে আমিসহ ফায়ারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo