৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৫

হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু!

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২৪ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়ায় সেনাবাহিনীর টহল দলের সদস্যের মারধরে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাকবাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন উপজেলার কাকবাশিয়া জেলেখালি এলাকার মহিরউদ্দীন সানার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি মোটরসাইকেলে করে হেলমেট ছাড়াই তিন বন্ধু কাকবাশিয়া বাজারে আসছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে সেনাবাহিনীর একটি টহল দলের সামনে পড়েন তারা।

এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের গতিরোধ করেন এবং ইসমাইল হোসেনকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। ঘটনার পরপরই সেনাসদস্যরা সেখান থেকে চলে যান বলে স্থানীয়রা দাবি করেন।

আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলে একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।’

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, ‘মৌখিকভাবে এ ধরনের একটি অভিযোগের কথা তিনি শুনেছেন। তবে ঠিক কী কারণে বা কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ এ বিষয়ে সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই। তা ছাড়া এখন আমি ক্যাম্পের বাইরে আছি।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo