৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৯

​বরিশালে ‘অপারেশন ডেভিল হান্ট’: মির্জাগঞ্জের আ.লীগ নেতা শামীম মৃধা গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম মৃধাকে (৫০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বরিশালের রূপাতলী হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়। শামীম মৃধা মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল আজিজ মৃধার ছেলে।

​পুলিশ জানায়,​বরিশাল ডিবি ও কোতোয়ালী মডেল থানা পুলিশ যৌথভাবে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা শামীম মৃধাকে তাঁর আত্মগোপনস্থল থেকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

​​পুলিশ জানায়, গ্রেফতারকৃত শামীম মৃধা ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মির্জাগঞ্জের মজিদবাড়ীয়া ইউনিয়নের ভয়াং বাজারে ​দোকানপাট ভাঙচুর ও ​এক প্রবাসীর নিকট মোটা অঙ্কের চাঁদা দাবি সংক্রান্ত মামলায় এজাহারে অভিযুক্ত আসামি। মোঃ নশা মিয়া (৩৯) নামে এক যুবক বাদী হয়ে যে মামলাটি দায়ের করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল ছালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “ডিবি ও বরিশাল কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo