৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৬

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২২ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলার হিজলা উপজেলার মাউলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নান্নু মুন্সি নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত নান্নু মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হাট থানার পূর্ব ভংগা গ্রামের আর্সেদ আলী মুন্সির ছোট ছেলে।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় বাড়ী থেকে মুলাদী বন্দরে যাওয়ার পথে মাউলতলা মাদ্রসা এলাকায় একটি সিএনজি চালিত অটো তাকে চাপা দেয়। স্থানীয়রা প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। শেবাচিম হাসপাতালে নিউরো সার্জন না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সায়ন্স হাসপাতালে প্রেরন করে। ঢাকায় যাওয়ার পথে ভাঙ্গা অতিক্রম কালে তার মৃত্যু হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo