৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০০

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আটক ১

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন গাজিপুর সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে মো: ইকবাল হোসেন (৬৩) কে আটক করা হয়। অভিযানে আটককৃত ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।

আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo