৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০৬

বাকেরগঞ্জের সাবেক মেয়র লোকমান গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৪ সংবাদটি পঠিত

রাইজিং ডেক্সঃ

বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ আগস্ট (মঙ্গলবার) বিকেল সাড়ে পাঁচটায় পৌর শহরের ১ নং ওয়ার্ডের রুনসি গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি মো: আবুল কালাম আজাদ। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৪ জুন (শনিবার) নিয়ামতি ইউনিয়নের খাসমহেশপুর গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম বাকেরগঞ্জ থানায় বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন ওই মামলায় লোকমান হোসেন ডাকুয়া ২ নং আসামী ছিলেন। মামলাটি হওয়ার পর থেকেই লোকমান হোসেন ডাকুয়া আত্মগোপনে ছিলেন। এমনকি তিনি আদালত থেকে জামিনও করেননি। আজ ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবুল কালাম আজাদ জানান, বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া এজাহার ভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। রাত ৮ টায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo