৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৩
শিরোনামঃ
৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেপ্তার ২ সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম নাব্য সংকটে পটুয়াখালী লঞ্চঘাট, ঈদের আগে ভোগান্তি বাড়ার শঙ্কা বরিশালে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন উপনির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত পাথরঘাটার সুজন হত্যা মামলায় র‍্যাব-৮’র অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

বরিশালে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪৪ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে আলিয়া ও আয়শা নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে খেলতে খেলতে পাশের পুকুরে পড়ে যায় এই দুই বোন। পরে বিকেলে সেখানে তাদের লাশ পাওয়া যায়।

আলিয়া নামের শিশুটির বয়স ৪ বছর ৬ মাস এবং আয়শা নামের শিশুটির বয়স ৩ বছর ৬ মাস। তারা উপজেলার চরহোগলা গ্রামের প্রবাসী পান্না সরদারের মেয়ে। দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা একটার দিকে ওই দুই শিশু বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর মা মুন্নি বেগম তাদের খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুই শিশুর লাশ পুকুরে ভাসতে দেখা যায়। শিশু দুটিকে উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম বলেন, দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর দাফনের ব্যবস্থা করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo