৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৮
শিরোনামঃ
৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেপ্তার ২ সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম নাব্য সংকটে পটুয়াখালী লঞ্চঘাট, ঈদের আগে ভোগান্তি বাড়ার শঙ্কা বরিশালে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন উপনির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত পাথরঘাটার সুজন হত্যা মামলায় র‍্যাব-৮’র অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসের একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৭ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক :
প্রাণিসম্পদ খাতের সমতা ও সমন্নিত (কম্বাইন্ড) ডিগ্রির দাবিতে বরিশাল ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পশুপালন বিদ্যা (অ্যানিমেল হাজবেন্ড্রি) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ভবনে তালা দেন তাঁরা। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মশাল মিছিল নিয়ে বরিশাল ক্যাম্পাসের নতুন একাডেমিক ভবনে তালা দেন আন্দোলনকারীরা।

গত ২৯ জুলাই থেকে অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীরা জানান, গতকাল প্রশাসনকে বেঁধে দেওয়া ২৪ ঘণ্টা সময় অতিবাহিত হলেও সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষকদের ‘একপক্ষীয় মন্তব্যের’ প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি পালন করেছেন। দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত নতুন একাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকবে এবং আন্দোলন চলবে।

এ বিষয়ে অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক খোন্দকার জাহাঙ্গীর আলম বলেন, ডিভিএম ও অ্যানিমেল হাজবেন্ড্রি— এ দুই ডিসিপ্লিনের শিক্ষকদের সঙ্গে জরুরি বৈঠক হয়েছে। ডিভিএম শিক্ষকেরা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও অ্যানিমেল হাজবেন্ড্রির শিক্ষকেরা ভিন্নমত পোষণ করেছেন। বিষয়টি ভিসিকে জানানো হয়েছে এবং দ্রুত একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।

পবিপ্রবির সহকারী প্রক্টর অধ্যাপক আলী আজগর বলেন, আন্দোলন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। তাদের দাবি যৌক্তিক। তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয়—এমন কোনো সহিংস পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানাই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo