৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৩

মুলাদীতে ভেলায় ভেসে আসা ‘ভারতীয় নারীর’ গলিত লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৭৪ সংবাদটি পঠিত

মুলাদী সংবাদদাতা ॥
বরিশালের মুলাদীর জয়ন্তী নদীতে ভেলায় ভেসে আসা এক নারীর পচে-গলে কংকাল বের হয়ে যাওয়া লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ভেলায় থাকা কাগজ থেকে জানা যায় লাশটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের এক নারীর।

শুক্রবার ভোরে জয়ন্তী নদীর নাজিরপুর খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান মুলাদীর নৌ পুলিশের পরিদর্শক খন্দকার সফিকুল ইসলাম।
তিনি বলেন, লাশটি ভেসে জয়ন্তী নদীর নাজিরপুর খেয়াঘাট এলাকায় নদীর তীরে আটকে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে দেখা গেছে, কলা গাছের ভেলায় থাকা লাশটি পচে কংকাল বের হয়ে গেছে।

ভেলায় লাশের সঙ্গে কাগজে হিন্দি ভাষায় নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দেওয়া ছিল। সে অনুযায়ী লাশটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলার পাথরঘামা গ্রামের পঞ্চায়েত ইটরা এলাকার নারায়ণের স্ত্রী শরিকা দেবীর।

পরিদর্শক খন্দকার সফিকুল আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মুলাদী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo