৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৪

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৮ সংবাদটি পঠিত

রাইজিং ডেস্ক:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাতে সাড়ে ৮টায় বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে নিয়ে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে বিএনপির মহাসচিব জামায়াত আমিরের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

জানা যায়, বিএনপি মহাসচিব জামায়াতের আমিরের শয্যার পাশে বসে তার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশের সমাপনীতে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেন। আবারও বক্তব্য দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে গেলে বসেই বক্তব্য দেন। পরে চিকিৎসকরা তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo