৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৯

পুলিশ পরিচয়ে ছিনতাইকালে যুবলীগ সদস্যকে গণধোলাই

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫৬ সংবাদটি পঠিত

আগৈলঝাড়া সংবাদদাতা:

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে এক যুবলীগ সদস্য।

পুলিশ গিয়ে আহত রত্নপপুর ইউনিয়ন যুবলীগ সদস্য রিপন মীরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ছিনতাইয়ের শিকার জয় বিশ্বাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের মৎস্য চাষী সুশেন বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস উপজেলা সদর বাজারে মাছ বিক্রি করে মঙ্গলবার ভোর ৫ টার দিকে বাড়ি ফিরছিলেন।

এসময় গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী (বটতলা) নামক স্থানে গেলে পুলিশ পরিচয়ে ভ্যানের গতিরোধ করে জয় বিশ্বাসকে তল্লাশি করে মাছ বিক্রির ২১ হাজার ১০০ টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করে।

এসময় জয় বিশ্বাসের চিকিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করলে রিপন মীরের সাথে থাকা দুইজন টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

এসময় ইউনিয়ন যুবলীগ সদস্য সৈদয় আরিফ ওরফে রিপন মীরকে আটক করে স্থানীয়রা গণধোলাই দেয়।

পরে আগৈলঝাড়া থানার এসআই নুুর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে রিপন মীরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় জয় বিশ্বাস বাদী হয়ে মঙ্গলবার বিকেলে একটি মামলা দায়ের করেছেন।
এরপূর্বেও রিপন মীর পুলিশের কটি পরে গত বৃহস্পতিবার ভোর রাতে বাইপাস সড়কে বসে রাজিহার গ্রামের মৎস্য ব্যবসায়ী শংকর হালদার ও আনোয়ার হাওরাদারকে জিম্মি করে ১১ হাজার টাকা ও দুটি মোবাইল এবং রোববার (১৩ জুলাই) সকালে বিল্বগ্রাম সড়কে লাইজু বেগমের কাছ থেকে পুলিশ পরিচয়ে ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধীক মাদক মামলা রয়েছে বলে জানায় আগৈলঝাড়া থানা পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo