৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২৫

বরিশাল নগরীতে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২৯ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল নগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে একাধীক মাদক মামলার আসামিসহ চার মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ২৬৫০ পিস ইয়াবা, ৬০ গ্রাম গাঁজা, ৩০০০ টাকার জাল নোট ও ১টি মোটর সাইকেল এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার রাতে নগরীর রূপাতলী হাউজিং ও কালিজিরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল।

আটককৃতরা হল, নগরীর চিহিৃত মাদক ব্যবসায়ী ঝালকাঠি জেলার পশ্চিম ঝালকাঠির ৬ নম্বর ওয়ার্ডের সিরাজুল হকের ছেলে শাকিল খান সেন্টু (৪৫), বরিশাল সদর উপজেলার রায়পাশা দক্ষিণ কড়াপুরের ৩নম্বর ওয়ার্ডের আবুল কালাম হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৩০), হরিনাফুলিয়ার ৪নম্বর ওয়ার্ডের মজিবর রহমানের মেয়ে মারুফা আক্তার (১৮) ও সাতক্ষীরা জেলার গোঁদাড়া এলাকার রুহুল আমিন গাজীর ছেলে বিল্লাল হোসেন (৩৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮ টায় মহানগর গোয়েন্দা শাখার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম নগরের রূপাতলী হাউজিং ২১নম্বর রোডের জসিম উদ্দিনের ৬ তলা ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালান।

এসময় শাকিল খান সেন্টু, ফারুক হাওলাদার (৩০) ও মারুফা আক্তারকে আটক করে তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ গ্রাম গাঁজা ও ৩০০০ জাল টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একইদিন রাত সাড়ে ৩ টার দিকে এসআই জাহিদ হাসানের নেতৃত্বে একটি টিম নগরীর কালিজিরা এলাকার ঘোষ বন্ধু গৌরনদী মিষ্টান্ন ভান্ডার” বন্ধ দোকানের সামনে অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাবি, মোটর সাইকেল ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo