৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২৫

গৌরনদী ও আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪৭ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের গৌরনদী ও আমতলী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। প্রতিবেদকদের পাঠানো তথ্য বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শাকিল হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার যোতা এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসার বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক শাকিল গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহন দুইটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

এদিকে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের মহিষকাটা নামক স্থানে ট্রলি ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক হিমাদ্রি কুন্ডু (৩০) নামে এক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

নিহত হিমাদ্রি নওগা জেলার নওগা সদর ইপজেলা পার নওগা স্যান্ডেল মোর এলাকার অভিজিৎ কুন্ডের ছেলে।

সে আমতলীতে শামস নামের একটি প্লাস্টিক কোপান্তিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চকিুরী করতেন।

পুলিশ জানায়, নিহত অভিজিৎ আমতলী থেকে গতকাল দুপুর ১টার সময় অফিসিয়াল কাজের জন্য মহিষকাটা যাচ্ছিলেন। তখন বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি ট্রলি মটর সাইকেলটিকে চাপা দেয়। এসময় অভিজিৎ মটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপরে পরে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন অভিজিৎকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আমতলী থানার ওসি (তদন্ত) আমির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তার স্বজনরা আসলে পরবর্তীতে সিদান্ত গ্রহন করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo