৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪৮

বাউফলে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫০ সংবাদটি পঠিত

বাউফল সংবাদদাতা ॥
পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ হারুন মৃধা (৪৬) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি বাউফল উপজেলার নওয়ামালা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের সোলাবুনিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জানা যায়, হারুন মৃধা নওয়ামালার ‘নিজ বটকাজল’ এলাকার বাসিন্দা ও মৃত হাফেজ আলী মৃধার ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। এলাকায় বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওয়ামালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন বিশ্বাসের ‘অপরাধ জগতের খলিফা’ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

বাউফল থানার(ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, হারুন মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo