২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৯

বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৫৭ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক:
বৃষ্টি উপেক্ষা করে বরিশাল-ভোলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৯ জুলাই) সকাল থেকে সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় ক্যাম্পাস-সংলগ্ন সড়কের ওপরে কয়েকশ শিক্ষাথী অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন। এতে বরিশাল-ভোলা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থী ই.এইচ ইরান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বিআইটি আদলে স্বতন্ত্রতা নিশ্চিতের একদফা দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ক্যাম্পাস-সংলগ্ন বরিশাল-ভোলা সড়ক অবরোধ করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

বেলা ২টার দিকে ইরান বলেন, অবরোধ তুলে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের আল্টিমেটাম দিয়েছে। কলেজ অধ্যক্ষর উপস্থিতিতে আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আলোচনা চলছে। তবে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার পক্ষে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা এখনো সড়কে অবস্থান করছেন। জনদুর্ভোগ কমাতে তাদেরকে সড়ক ছাড়ার আহ্বান জানানো হয়েছে। আমি ঘটনাস্থলে রয়েছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo