৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৩

ভাণ্ডারিয়ায় প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪৭ সংবাদটি পঠিত

ভাণ্ডারিয়া প্রতিবেদক ॥
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৩নম্বর তেলিখালী ইউনিয়সের ৮নম্বর ওয়ার্ডের হরিণপালা গ্রামে আলআমীন আকন (৪২) নামের এক প্রবাসীর বাড়িতে গত শুক্রবার রাত তিনটার দিকে ডাকাতির ঘটনা ঘটে।

রাতের আধাঁরে ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুট করে।
প্রবাসীর স্ত্রী জেসমিন বেগম সাংবাদিকদের জানান, স্বামী আল আমীন দীর্ঘ কয়েক বছর ধরে বিদেশে আছেন। তার অনুপস্থিতিতে বাড়িতে তিনি এবং তার ছেলে আব্দুল্লাহ (১৭) ও মেয়ে নুসরাত জহান (৯) বসবাস করেন।

শুক্রবার রাত ৩ টার দিকে হঠাৎ ৫-৬ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরের
জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল তছনছ করে দুটি স্মার্ট ফোন, দুটি স্বর্ণের চেইন ও আংটিসহ অন্যান্য মালামাল এবং নগদ ২ লাখ টাকা লুট করে পালিয়ে যায় তারা।

তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনেসপেক্টর এনামুল হক জানান, ঘটনার পরপরই ভাণ্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তেলিখালী ইউনিয়নের ইউপি সদস্য বাহা উদ্দিন বাদল তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার সাংবাদিকদের বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন। ঘটনার তদন্ত চলছে। পরিবারের পক্ষ গতে লিখিত অভিযোগ পেলেই যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo